ইংল্যান্ডের ইতিহাসের এক গৌরবময় অধ্যায় ধারণ করে আছে প্রাচীন ও ঐতিহাসিক শহর চেস্টার। প্রায় দুই হাজার বছর পূর্বে রোমান সভ্যতার সময়ে গড়ে ওঠা এই শহরটি একসময় রোমান সাম্রাজ্যের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। আজও চেস্টারে রোমান সভ্যতার অসংখ্য নিদর্শন সংরক্ষিত আছে, যা দর্শনার্থীদের কাছে জীবন্ত ইতিহাসের এক অনন্য চিত্র তুলে ধরে। এই ঐতিহাসিক স্থানটি দেখতে প্রতিদিন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শত শত পর্যটক ভিড় করেন। ইংল্যান্ডের ইতিহাস ও ঐতিহ্যের বহুমাত্রিক সৌন্দর্যের এক অসাধারণ উদাহরণ এই চেস্টার শহর।
ইংল্যান্ডের প্রাচীন শহরগুলোর মধ্যে চেস্টার অত্যন্ত জনপ্রিয়। শহরটি এতটাই পরিচ্ছন্ন ও সুন্দর যে, যে কোনো আগন্তুক প্রথম দেখাতেই মুগ্ধ হন। বিভিন্ন ঐতিহাসিক সময়ে নির্মিত স্থাপত্যশিল্প হাজার হাজার বছর ধরে শহরটিকে আগলে রেখেছে। এখানকার অধিকাংশ স্থাপনা দুই হাজার বছরেরও বেশি পুরোনো, যা আজও রোমান সভ্যতার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। দর্শনার্থীদের কাছে চেস্টার শহর প্রাচীন ইতিহাস, সংস্কৃতি এবং বিস্ময়ের এক নতুন রাজ্য।
ইংল্যান্ডজুড়ে সংস্কৃতি ও ইতিহাসপ্রেমীদের জন্য অনেক আকর্ষণীয় স্থান রয়েছে। এসবের মধ্যে প্রাচীন ইতিহাস, সমৃদ্ধ ঐতিহ্য এবং অসাধারণ স্থাপত্যশিল্পের ভান্ডার হিসেবে চেস্টার শহর বিশেষভাবে উল্লেখযোগ্য। এখানে রয়েছে চেস্টার সিটি ওয়াল, রোমান অ্যাম্ফিথিয়েটার, ডিভা রোমান এক্সপেরিয়েন্স, ইস্টগেট ক্লক, চেস্টার ক্যাথেড্রাল, দ্য রোজ, রিভার ডি এবং বিভিন্ন সময়ের সাম্রাজ্যের ইতিহাস, যা শহরজুড়ে ছড়িয়ে আছে।
ইংল্যান্ডের মধ্যে চেস্টার শহরটি বিশেষভাবে পরিচিত এর রোমান আমলে নির্মিত চেস্টার সিটি ওয়ালের জন্য। এটি যুক্তরাজ্যের সবচেয়ে প্রাচীন ও অক্ষত দুর্গপ্রাচীর, যার দৈর্ঘ্য তিন কিলোমিটারেরও বেশি। চেস্টার সিটি ওয়ালের উপর দিয়ে নির্মিত রাস্তা ধরে পুরো শহর হেঁটে ঘুরে দেখা যায়। রোমান আমলের এই সামরিক দুর্গটি মূলত শত্রুর আক্রমণ থেকে আত্মরক্ষার জন্য নির্মাণ করা হয়েছিল। ৭৯ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এই রোমান দুর্গের স্মৃতিচিহ্ন একসময় রোমান সাম্রাজ্যের এক গুরুত্বপূর্ণ সেনাঘাঁটি ছিল।
রোমান আমলের সবচেয়ে বড় অ্যাম্ফিথিয়েটার, যার নাম ‘চেস্টার রোমান অ্যাম্ফিথিয়েটার’, সেটিও প্রাচীনকালের গ্ল্যাডিয়েটরদের লড়াই এবং সামরিক প্রশিক্ষণের স্মৃতিবিজড়িত একটি এলাকা।
রিপোর্টারের নাম 

























