ঢাকা ০৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ইসরাইলি হামলার জেরে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি বিলম্বিত: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরাইলের আকস্মিক হামলার কারণে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কয়েক ঘণ্টার বিলম্ব ঘটেছে। তবে তিনি আশা প্রকাশ করেছেন যে, রবিবারই এই চুক্তি সম্পন্ন হতে পারে।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের সাথে এক ফোনালাপে ট্রাম্প বলেন, ইসরাইলের হামলা পুরো আলোচনা প্রক্রিয়াকে ব্যাহত করেছে এবং চুক্তি স্বাক্ষরের সময়সূচী কয়েক ঘণ্টার জন্য পিছিয়ে দিয়েছে। তিনি জানান, চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার কথা ছিল, কিন্তু এখন তা কিছুক্ষণ পরেই অনুষ্ঠিত হবে।

ট্রাম্প আরও জানান, ইসরাইলি হামলার বিষয়ে উপদেষ্টাদের কাছ থেকে তথ্য পাওয়ার পর তিনি বিস্মিত হন এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হামলার সময় নির্বাচন নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “এটি অত্যন্ত খারাপ হয়েছে। আমি বিশ্বাসই করতে পারছিলাম না। মাত্র এক ঘণ্টা পরেই চুক্তি স্বাক্ষরের কথা ছিল, আর তখনই এই হামলা হলো।”

এর আগে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন যে, আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চুক্তি হতে পারে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আলোচনার সাথে জড়িত একজন কর্মকর্তা জানিয়েছেন যে মধ্যস্থতাকারীরা আশাবাদী যে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা “চূড়ান্ত পর্যায়ের খুব কাছাকাছি” পৌঁছেছে।

এদিকে, বৃহত্তর আঞ্চলিক সংঘাত বন্ধ এবং ইসরাইলের সামরিক তৎপরতা নিয়ন্ত্রণে আনতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা হয়েছে। তবে তেহরান এমন কোনো শর্ত মেনে নিতে অনিচ্ছুক, যা ইসরাইলকে অঞ্চলজুড়ে সামরিক অভিযান অব্যাহত রাখার সুযোগ করে দিতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশু রামিসা হত্যায় দণ্ডপ্রাপ্তদের পক্ষে শুনানির জন্য রাষ্ট্রীয় আইনজীবী নিয়োগের নির্দেশ হাইকোর্টের

ইসরাইলি হামলার জেরে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি বিলম্বিত: ট্রাম্প

আপডেট সময় : ০১:২৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬