ঢাকা ১২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

ইতালির সৈকতে ছাতা ব্যবহারের ওপর নতুন বিধিনিষেধ, পর্যটকদের মধ্যে ক্ষোভ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৩৫:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ইতালির সার্ডিনিয়ায় অবস্থিত পুন্তা মোলেনতিস সৈকতে ১০ থেকে ৬৫ বছর বয়সের মধ্যে ছাতা ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। সৈকতের আদিম পরিবেশ রক্ষার উদ্যোগ হিসেবে স্থানীয় কর্তৃপক্ষ এই কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। নতুন নিয়ম অনুযায়ী, এই সরকারি সৈকতে প্রবেশ করতে হলে প্রত্যেককে ১০ ইউরো ফি দিতে হবে। এছাড়া কেবল ১০ বছরের কম বয়সি শিশু রয়েছে এমন পরিবার অথবা ৬৫ বছরের বেশি বয়সিরাই সেখানে সর্বোচ্চ একটি ছাতা ব্যবহার করতে পারবেন।

এই সিদ্ধান্তের ফলে সৈকতে বেড়াতে আসা মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষ বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করছেন। অনেকেই স্কিন ক্যান্সার বা হিটস্ট্রোকের মতো স্বাস্থ্যঝুঁকি তৈরির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। একজন মন্তব্যকারী প্রশ্ন তুলেছেন, ‘ছাতা খাটানোর জন্য কি আমাকে এখন একটি শিশু ভাড়া করতে হবে?!’ অনেকে পুন্তা মোলেনতিস সৈকত বয়কটের ডাক দিয়েছেন এবং রোদ থেকে নিরাপদে থাকার জন্য অন্য কোনো সৈকতে যাওয়ার কথা ভাবছেন।

গত বছরের জুলাইয়ে দুর্বৃত্তদের দেওয়া আগুনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পর পুন্তা মোলেনতিস সৈকতটি বন্ধ ছিল এবং সম্প্রতি এটি আবার চালু করা হয়েছে। ভিলাসিমিয়াস কাউন্সিল তাদের ওয়েবসাইটে জানিয়েছে, অগ্নিকাণ্ড এবং ‘ব্যতিক্রমী সামুদ্রিক আবহাওয়া’র কারণে সৈকতটির প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় তারা এই কঠোর নিয়ম আরোপ করতে বাধ্য হয়েছেন। সৈকতটি একটি নির্দিষ্ট সংরক্ষিত এলাকার মধ্যে অবস্থিত হওয়ায় মানুষের প্রভাব সীমিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই ঐতিহ্য রক্ষা করা প্রয়োজন বলে তারা মনে করেন। ছাতার পাশাপাশি সেখানে গ্যাজেবো, তাবু বা অন্য কোনো ধরনের ছায়া প্রদানকারী সামগ্রী ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই নিয়ম আগামী অক্টোবর মাসের শেষ পর্যন্ত কার্যকর থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কৃষিপণ্যের অপচয় রোধে এক হাজার হিমাগার তৈরির মহাপরিকল্পনা সরকারের

ইতালির সৈকতে ছাতা ব্যবহারের ওপর নতুন বিধিনিষেধ, পর্যটকদের মধ্যে ক্ষোভ

আপডেট সময় : ১০:৩৫:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬