প্রযুক্তি বিশ্বে এক বড় মাইলফলক অর্জন করেছে চীন। দেশটিতে প্রথমবারের মতো উচ্চক্ষমতাসম্পন্ন টি-১০০ গ্রেড কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে। শাংহাইয়ের শিল্পাঞ্চলে এই বিশেষায়িত ফাইবার তৈরির প্রকল্পটি বাস্তবায়ন করছে চীনের পেট্রোলিয়াম ও কেমিক্যাল করপোরেশন।
আধুনিক শিল্পায়নে কার্বন ফাইবার অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত। ওজনে ইস্পাতের চেয়ে চার গুণ হালকা হলেও এটি শক্তির দিক থেকে ইস্পাতের চেয়ে সাত থেকে নয় গুণ বেশি শক্তিশালী। মহাকাশ গবেষণা, রোবোটিকস এবং উচ্চপ্রযুক্তি শিল্পের বিভিন্ন যন্ত্রাংশ তৈরিতে এই কার্বন ফাইবার অপরিহার্য কাঁচামাল হিসেবে ব্যবহৃত হবে। ২০৩০ সালের মধ্যে চীনের এই খাতের বাজার বিশাল আকার ধারণ করবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 



















