দক্ষিণ দিল্লির মালভিয়া নগরে একটি পাঁচ তলা হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সাধারণ মানুষের সাহসিকতা ও মানবিকতা অনন্য নজির সৃষ্টি করেছে। ভবনের ভেতরে আটকে পড়া মানুষ যখন বাঁচার জন্য মরিয়া হয়ে জানালা দিয়ে লাফ দিচ্ছিলেন, তখন কোনো পেশাদার সরঞ্জাম ছাড়াই স্থানীয়রা এগিয়ে আসেন উদ্ধারকাজে।
ঘটনার সময় রিয়াজুদ্দিন মনসুরি ও তার ছেলে আরমান মনসুরি নিজেদের তোশকের দোকানের মালামাল নিয়ে রাস্তায় ছুটে আসেন। তারা ভবনের নিচে তোশক বিছিয়ে দেন, যাতে ওপর থেকে লাফ দেওয়া ব্যক্তিদের জীবন রক্ষা পায়। স্থানীয়দের এই তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও মানবিকতায় বহু মানুষ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আগ পর্যন্ত স্থানীয়রাই সাহসিকতার সঙ্গে উদ্ধার তৎপরতা চালিয়ে যান।
রিপোর্টারের নাম 



















