বিশ্ববিখ্যাত গ্রাফিক নভেল ‘পারসেপোলিস’-এর স্রষ্টা ও প্রখ্যাত শিল্পী মারজান সাত্রাপি ৫৬ বছর বয়সে পরলোকগমন করেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, স্বামী সুইডিশ প্রযোজক ম্যাথিয়াস রিপার মৃত্যুর পর গভীর শোক ও মানসিক বিপর্যয়ের কারণেই তিনি শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেন।
১৯৬৯ সালে ইরানের রাশতে জন্মগ্রহণকারী সাত্রাপি কৈশোরেই দেশ ছেড়ে ইউরোপে পাড়ি জমান। পরবর্তীকালে তিনি ফ্রান্সে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ২০০০ সালে প্রকাশিত তার আত্মজীবনীমূলক গ্রাফিক নভেল ‘পারসেপোলিস’ বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা পায়। ইসলামি বিপ্লবোত্তর ইরানের কঠোর রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় বেড়ে ওঠা এক কিশোরীর অভিজ্ঞতার বয়ান উঠে আসে এই বইয়ে, যা পরে চলচ্চিত্রেও রূপান্তর করা হয়।
সাত্রাপি আজীবন ইরানের ধর্মীয় কর্তৃত্ববাদী শাসনের কঠোর সমালোচক ছিলেন এবং নারীর অধিকার ও গণতন্ত্রের পক্ষে সোচ্চার কণ্ঠস্বর হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে বিশ্ব শিল্প ও সাহিত্য অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
রিপোর্টারের নাম 



















