লেবানন পরিস্থিতি এবং ইরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে সম্পর্কের টানাপোড়েন এখন প্রকাশ্যে। সাম্প্রতিক এক ফোনালাপের মাধ্যমে এটি স্পষ্ট হয়েছে যে, সামরিক কৌশল ও রাজনৈতিক লক্ষ্য অর্জনে দুই নেতার দৃষ্টিভঙ্গির মধ্যে বড় ধরনের ফারাক তৈরি হয়েছে। ইরান ইস্যুতে এতদিন ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করলেও, বর্তমানে তাদের স্বার্থের জায়গাগুলো ভিন্ন মেরুতে অবস্থান করছে।
নেতানিয়াহুর রাজনৈতিক অস্তিত্ব এবং সামরিক উচ্চাকাঙ্ক্ষা বর্তমানে এমন একজন মার্কিন প্রেসিডেন্টের ওপর নির্ভরশীল, যিনি মূলত আঞ্চলিক উত্তেজনা কমিয়ে আনায় আগ্রহী। বিশেষ করে লেবাননে বড় ধরনের সামরিক অভিযানের পরিকল্পনা করলে ট্রাম্পের কঠোর নির্দেশনার মুখে পিছু হটতে হয় ইসরায়েলি প্রধানমন্ত্রীকে। পর্যবেক্ষকদের মতে, এই ফোনালাপ ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ধরনের অস্থিরতা তৈরি করেছে, যেখানে অনেকেই নেতানিয়াহুর বিরুদ্ধে সার্বভৌমত্ব বিসর্জনের অভিযোগ তুলছেন।
রিপোর্টারের নাম 



















