ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

দিল্লির ভয়াবহ অগ্নিকাণ্ড: শেষ মুহূর্তের আলিঙ্গনে প্রাণ হারালেন দম্পতি

ভারতের দিল্লিতে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১২ জন বিদেশি নাগরিক রয়েছেন। হোটেলের শৌচাগার থেকে উদ্ধার হওয়া এক দম্পতির মরদেহ উদ্ধারকারীদের আবেগপ্রবণ করে তুলেছে। ধারণা করা হচ্ছে, আগুন ও ধোঁয়া থেকে বাঁচতে তারা একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে শৌচাগারে আশ্রয় নিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ধোঁয়ায় দমবন্ধ হয়ে তাদের মৃত্যু হয়।

প্রাথমিক তদন্তে হোটেল কর্তৃপক্ষের চরম গাফিলতি ও অনিয়মের চিত্র উঠে এসেছে। মাত্র ৬টি কক্ষের অনুমোদন থাকলেও সেখানে ২৫টি কক্ষ পরিচালনা করা হচ্ছিল। এছাড়া ভবনে কোনো জরুরি বহির্গমন পথ ছিল না এবং ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক ছাড়পত্রও ছিল না। শর্ট সার্কিট থেকে সূত্রপাত হওয়া এই আগুনের ঘটনায় হোটেলের মালিককে গ্রেফতার করেছে পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজায় হামাসের শাসন কাঠামো বিলুপ্তির সিদ্ধান্তকে স্বাগত জানাল জাতিসংঘ

দিল্লির ভয়াবহ অগ্নিকাণ্ড: শেষ মুহূর্তের আলিঙ্গনে প্রাণ হারালেন দম্পতি

আপডেট সময় : ০৫:৫৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬