ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

ইরানে অস্থিরতা তৈরির অপচেষ্টা চলছে: খামেনি

ইরানের অভ্যন্তরীণ সামাজিক স্থিতিশীলতা নষ্ট করতে পশ্চিমা দেশগুলো মরিয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তিনি অভিযোগ করেন, ইরানের বিরুদ্ধে সরাসরি সংঘাত ও নানামুখী চাপ প্রয়োগে ব্যর্থ হয়ে এখন শত্রু দেশগুলো জনমনে অবিশ্বাস, হতাশা এবং বিভেদের বীজ বপনের ষড়যন্ত্র করছে।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা রুহুল্লাহ খোমেনির মৃত্যুবার্ষিকী ও শিয়া সম্প্রদায়ের একটি ধর্মীয় উৎসব উপলক্ষে দেওয়া এক বিশেষ বার্তায় তিনি এসব কথা বলেন। খামেনি দেশবাসীকে সতর্ক করে বলেন, শত্রুদের এই হীন চক্রান্ত মোকাবেলায় জাতীয় ঐক্য, দূরদর্শিতা এবং পারস্পরিক সংহতি বজায় রাখা অপরিহার্য। যেকোনো মূল্যে এই অপচেষ্টা নস্যাৎ করে দেওয়ার আহ্বান জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজায় হামাসের শাসন কাঠামো বিলুপ্তির সিদ্ধান্তকে স্বাগত জানাল জাতিসংঘ

ইরানে অস্থিরতা তৈরির অপচেষ্টা চলছে: খামেনি

আপডেট সময় : ০৪:৫১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬