জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশ নির্বাচিত হওয়ায় দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এটিকে দেশের কূটনৈতিক দক্ষতার বড় সাফল্য হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতারই প্রতিফলন এই জয়।
রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, নির্বাচিত সভাপতি ড. খলিলুর রহমানের নেতৃত্বে বিশ্ব শান্তি, টেকসই উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার হবে। যেসব রাষ্ট্র বাংলাদেশের প্রার্থীকে সমর্থন জানিয়েছে, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাষ্ট্রপ্রধান। এই অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবে বলে তিনি মনে করেন।
রিপোর্টারের নাম 



















