ভারতের মধ্যপ্রদেশের ছত্রপুরে পারিবারিক কলহের জেরে স্বামীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। অভিযুক্ত নীলম কুশওয়াহা ঘটনার পর নিজেই থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত দীনদয়াল কুশওয়াহার সঙ্গে দীর্ঘ চার বছর ধরে তার স্ত্রীর দাম্পত্য বিবাদ চলছিল এবং তাদের বিবাহবিচ্ছেদের মামলাও আদালতে চলমান ছিল। অভিযোগ রয়েছে, ঘটনার দিন দীনদয়াল মদ্যপ অবস্থায় বাড়িতে এসে স্ত্রীকে মারধর শুরু করেন। এক পর্যায়ে আত্মরক্ষার্থে স্ত্রী পাল্টা আঘাত করলে ঘটনাস্থলেই স্বামীর মৃত্যু হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
রিপোর্টারের নাম 



















