ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

তাইওয়ান সফর করায় নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা

তাইওয়ান সফরের জেরে নিউ জিল্যান্ডের চারজন সংসদ সদস্যের ওপর এক বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে চীন। বেইজিংয়ের দাবি, এই সফর চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং তাইওয়ানের স্বাধীনতাপন্থি শক্তিকে উসকে দেওয়ার শামিল। নিষেধাজ্ঞা পাওয়া এমপিদের মধ্যে ক্ষমতাসীন জোটের তিনজন এবং বিরোধী দলের একজন রয়েছেন।

চীন জানিয়েছে, এমপিরা ক্ষমা প্রার্থনা করলে এই নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করা হতে পারে। তবে নিষেধাজ্ঞার মুখে পড়া লরা ম্যাকক্লুরসহ অন্যান্যরা জানিয়েছেন, তাইওয়ান সফর তাদের সংসদীয় দায়িত্বের অংশ এবং এর জন্য ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। নিউ জিল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনায় বিস্ময় প্রকাশ করেছে এবং জানিয়েছে যে, দীর্ঘ সময় ধরেই দেশটির এমপিরা তাইওয়ান সফর করে আসছেন, যা তাদের পররাষ্ট্রনীতির সঙ্গে সাংঘর্ষিক নয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজায় হামাসের শাসন কাঠামো বিলুপ্তির সিদ্ধান্তকে স্বাগত জানাল জাতিসংঘ

তাইওয়ান সফর করায় নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা

আপডেট সময় : ০৪:৪৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬