উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ঘোষণা দিয়েছেন যে, গত পাঁচ বছরে তার দেশে সামরিক ব্যবহারের উপযোগী পারমাণবিক উপাদানের উৎপাদন দ্বিগুণেরও বেশি বেড়েছে। তিনি দেশটির পারমাণবিক সক্ষমতাকে ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির অঙ্গীকার ব্যক্ত করেছেন।
নতুন একটি পারমাণবিক উপাদান উৎপাদন কেন্দ্র পরিদর্শনের সময় কিম জং উন এই উচ্চাভিলাষী পরিকল্পনার কথা জানান। তিনি একে দেশের সামরিক আধুনিকায়নের ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে অভিহিত করেছেন। পিয়ংইয়ংয়ের ভাষ্যমতে, দক্ষিণ কোরিয়া এবং সেখানে অবস্থানরত মার্কিন বাহিনীর সম্ভাব্য হুমকির মুখে নিজেদের সুরক্ষায় এই পারমাণবিক অস্ত্রাগার গড়ে তোলা হচ্ছে। আন্তর্জাতিক চাপ সত্ত্বেও উত্তর কোরিয়া তাদের পারমাণবিক কর্মসূচি থেকে সরে না আসার সিদ্ধান্তে অটল রয়েছে।
রিপোর্টারের নাম 



















