দেশের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ বা পুশ-ইনের ১০টি পৃথক প্রচেষ্টা গত ২৪ ঘণ্টায় সফলভাবে প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে বিজিবি সদস্যরা নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে।
ঝিনাইদহ, যশোর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও সিলেটসহ বিভিন্ন সীমান্ত এলাকায় এই তৎপরতা চালানো হয়। কোথাও কোথাও স্থানীয়দের সহায়তায় অনুপ্রবেশকারীদের বাধা দেওয়া হয়েছে, আবার কোথাও বিজিবি ও বিএসএফের মুখোমুখি অবস্থানের পর অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হয়। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে এবং অবৈধ প্রবেশ ঠেকাতে বিজিবি তাদের সতর্ক অবস্থান ও কঠোর নজরদারি অব্যাহত রেখেছে।
রিপোর্টারের নাম 

























