ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

সাবেক স্পিকার ও অস্থায়ী রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকার আর নেই

বাংলাদেশের প্রবীণ রাজনীতিক, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি এবং জাতীয় সংসদের সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার কনিষ্ঠ পুত্র নওফেল জমির রবিবার (১২ জুলাই) বাংলাদেশ সময় ফজরের নামাজ আদায়ের পর তিনি ইন্তেকাল করেন বলে এক ফেসবুক পোস্টে জানিয়েছেন।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে সাংবাদিক অলিউল্লাহ নোমান ফেসবুকে লিখেছেন, জমির উদ্দিন সরকারের সঙ্গে তার অনেক স্মৃতি রয়েছে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং স্পিকারের দায়িত্ব পালনের সময় তিনি প্রায়শই দেখা করার জন্য খবর পাঠাতেন এবং নানা বিষয়ে নিউজ করার পরামর্শ দিতেন। তিনি একজন নিরেট দেশপ্রেমিক রাজনীতিক ছিলেন এবং ভারতীয় আধিপত্যবাদমুক্ত সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা ছিল তাঁর রাজনীতির মূলমন্ত্র। তাঁর ইন্তেকালে দেশ একজন গুণী রাজনীতিবিদকে হারালো। তিনি তাঁর আত্মার মাগফেরাত কামনা করে বলেন, দেশ ও জাতির খেদমতে তিনি যে দায়িত্ব পালন করেছেন, আল্লাহ যেন তা কবুল করেন এবং তাঁর গুনাহসমূহ ক্ষমা করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। আল্লাহ যেন তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গকে ধৈর্য ধারণের তাওফিক দান করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করেছে, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধের দাবি

সাবেক স্পিকার ও অস্থায়ী রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকার আর নেই

আপডেট সময় : ০৮:০৭:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬