ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

দ্রুত সংবিধান সংস্কার কমিশন গঠনের দাবি জামায়াতের, রাজপথে নামার হুঁশিয়ারি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণে আর সময় ক্ষেপণ না করে বর্তমান সংসদ অধিবেশনেই সংবিধান সংস্কার কমিশন গঠন করা জরুরি। তিনি সতর্ক করে বলেন, গণরায়ের বাস্তবায়নে কোনো ধরনের গড়িমসি করা হলে দেশ অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক অস্থিরতার মুখে পড়তে পারে। তাই পরিস্থিতি জটিল হওয়ার আগেই ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

শনিবার গাজীপুরের পিটিআই অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘জুলাই সনদ: নতুন বাংলাদেশ নির্মাণের চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে গাজীপুর মহানগর জামায়াত। সেমিনারে বক্তারা বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে যে নতুন বাংলাদেশের স্বপ্ন তৈরি হয়েছে, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিদের সেই অঙ্গীকার দ্রুত বাস্তবায়ন করতে হবে।

মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, জুলাই আন্দোলনের মূল চেতনা থেকে বিচ্যুত হয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। তিনি উল্লেখ করেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংসদ সদস্যদের সীমিত স্বাধীনতা প্রদান, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ এবং প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের পদ পৃথক রাখার মতো গুরুত্বপূর্ণ সংস্কারগুলো এখন সময়ের দাবি। এছাড়া প্রশাসন ও বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানে দলীয়করণের প্রবণতা জুলাই আন্দোলনের চেতনার পরিপন্থী বলেও তিনি মন্তব্য করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যা মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের ৭ দফা নির্দেশনা, বাতিল হতে পারে চিকিৎসকদের ছুটি

দ্রুত সংবিধান সংস্কার কমিশন গঠনের দাবি জামায়াতের, রাজপথে নামার হুঁশিয়ারি

আপডেট সময় : ০৯:৩৪:১৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬