বরিশালের আগৈলঝাড়া থানায় আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা পরিদর্শন করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। শনিবার দুপুরে তিনি ক্ষতিগ্রস্ত থানা ভবন পরিদর্শন করেন এবং হামলায় আহত পুলিশ সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
পরে স্থানীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর। থানায় হামলার ঘটনায় যারা জড়িত, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। তবে এ ঘটনায় কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয়, সেদিকেও সতর্ক দৃষ্টি রাখার নির্দেশ দেন তিনি। উল্লেখ্য, গত বৃহস্পতিবার এক চুরির আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে একদল লোক থানায় হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর ও পুলিশ সদস্যদের মারধর করে।
রিপোর্টারের নাম 





















