ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

হরমুজ প্রণালিতে হামলার শিকার জাহাজ থেকে নাবিকদের উদ্ধার

হরমুজ প্রণালিতে হামলার শিকার কনটেইনার জাহাজের নাবিকেরা সেটি পরিত্যাগ করে একটি উদ্ধারকারী নৌকায় আশ্রয় নিয়েছেন। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এই তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি জানায়, সামরিক কর্তৃপক্ষ এবং আক্রান্ত জাহাজের নিরাপত্তা কর্মকর্তার কাছ থেকে তারা এই হালনাগাদ তথ্য পেয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছিল, হরমুজ প্রণালি অতিক্রম করার সময় ‘এমভি জিএফএস গ্যালাক্সি’ নামের সাইপ্রাসের পতাকাবাহী একটি কনটেইনার জাহাজে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হামলা চালিয়েছে। সেন্টকম আরও জানিয়েছিল, ওই হামলার পর জাহাজে আগুন ধরে যায় এবং ইঞ্জিন রুম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, ফলে জাহাজটি তার যাত্রা বজায় রাখতে পারেনি। এ ছাড়া জাহাজের একজন বেসামরিক নাবিক সদস্য নিখোঁজ রয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ পরিবারের সম্পদ ক্রোকের নির্দেশ বাস্তবায়নে ধীরগতি, এখনো নিয়ন্ত্রণে অনেক সম্পত্তি

হরমুজ প্রণালিতে হামলার শিকার জাহাজ থেকে নাবিকদের উদ্ধার

আপডেট সময় : ০৯:০৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬