ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রের হামলা রুখতে আকাশ প্রতিরক্ষা সক্রিয় করল ইরান

ইরানের তৃতীয় দফায় হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। এসব হামলা রুখতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের উপকূলীয় শহর বন্দর-ই মাহশাহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে ইরান। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই তথ্য জানিয়েছে।

হরমুজ প্রণালিতে সাইপ্রাসের পতাকাবাহী একটি কনটেইনার জাহাজে হামলার অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র এই হামলা শুরু করে। সেন্টকম জানিয়েছে, হামলার শিকার জাহাজটিতে আগুন ধরে যায় এবং ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়, ফলে জাহাজটি আর চলতে পারেনি। এ ছাড়া জাহাজের একজন নাবিক নিখোঁজ রয়েছেন। মার্কিন সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, গত ১৬ জুন স্বাক্ষরিত শান্তি চুক্তির প্রতি আনুগত্য দেখানোর সুযোগ ইরানকে দেওয়া হলেও তারা তা দেখাতে ব্যর্থ হয়েছে। এর জবাবে এই হামলা চালানো হচ্ছে এবং বাণিজ্যিক জাহাজে ইরানের হামলা চালানোর সক্ষমতা গুঁড়িয়ে দিতে এই আঘাত অব্যাহত রাখা হবে। যুক্তরাষ্ট্রের যুদ্ধসচিব পিট হেগসেথ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভুল সিদ্ধান্তের জন্য ইরানকে এখন ‘খেসারত’ দিতে হবে।

এদিকে, ইরানের দক্ষিণাঞ্চল জুড়ে এবং বিভিন্ন বন্দর নগরীতে নতুন করে দফায় দফায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি এই তথ্য জানিয়েছে। হরমুজগন প্রদেশের বন্দর নগরী জাস্কে নতুন করে আরও দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যেখানে আগে অন্তত ১০টি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল। এ ছাড়া বন্দর নগরী বন্দর আব্বাস এবং সিরিকে মোট ছয়টি বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। চাবাহার বন্দর নগরীতেও দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বুশেহর প্রদেশেও বিস্ফোরণ হয়েছে; এই প্রদেশের বন্দর-ই দেয়ার শহরে পাঁচটি এবং আসালুয়েহ শহরে চারটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে এই প্রদেশে অন্তত ১২টি বিস্ফোরণের খবর জানানো হয়েছিল। আইআরআইবি আরও জানায়, খুজেস্তান ও বুশেহর প্রদেশের সীমান্তে অবস্থিত ইমামজাদেহ শাহ আব্দুল্লাহ এলাকায় আরেকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ পরিবারের সম্পদ ক্রোকের নির্দেশ বাস্তবায়নে ধীরগতি, এখনো নিয়ন্ত্রণে অনেক সম্পত্তি

যুক্তরাষ্ট্রের হামলা রুখতে আকাশ প্রতিরক্ষা সক্রিয় করল ইরান

আপডেট সময় : ০৯:০৯:১০ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬