ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

ন্যূনতম লজ্জা থাকলে হাসিনা ভারতে আত্মহত্যা করতেন: জাতীয় নাগরিক পার্টির সংগঠক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক মো. সারজিস আলম বলেছেন, ন্যূনতম লজ্জা ও ব্যক্তিত্ব থাকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের সামনে মুখ দেখানোর পরিবর্তে ভারতে গিয়ে আত্মহত্যা করতেন। তিনি যেভাবে পরাজিত হয়েছেন ও পালিয়ে গেছেন, তা পাকিস্তানি বা ব্রিটিশরাও করেননি।

শনিবার রাতে চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আয়োজিত এক পদযাত্রা শেষে পথসভায় সারজিস আলম এসব মন্তব্য করেন। তিনি আরও বলেন, শেখ মুজিবুর রহমানের পরিবারের কেউ বাংলাদেশি হতে পারেনি, একমাত্র শেখ হাসিনা ছিলেন, তিনিও এখন ভারতের নাগরিক। তাদের পরিবার কত বড় পাপী, খুনি, জুলুমকারী যে আল্লাহ তাদের এই মাটির জন্য, দেশের জন্য, নিজের ধর্মের জন্য কবুল করেননি।

বিএনপি সরকারের সমালোচনা করে সারজিস আলম বলেন, বিগত সাড়ে চার মাসে সরকারি সুযোগ-সুবিধা কেবল বিএনপির ভোটারদের দেওয়া হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, বাংলাদেশে কি গরিব বা অধিকারবঞ্চিত মানুষ নেই? বিএনপি কি শুধু বিএনপির সরকার, নাকি বাংলাদেশের সরকার?

সংক্ষিপ্ত বক্তব্যে সারজিস আলম গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও কথা বলেন। তিনি অভিযোগ করেন, চব্বিশের জুলাই অভ্যুত্থানের আগে আওয়ামী লীগ মিডিয়া নিয়ন্ত্রণ করত এবং শেখ হাসিনার পেটুয়া বাহিনী সংবাদ স্ক্রিপ্ট লিখে দিত। অভ্যুত্থানের পর কিছুদিন মিডিয়া স্বাধীন থাকলেও, এখন আবার ক্ষমতাসীন দলের নেতারা সংবাদ প্রচারে বাধা দিচ্ছেন বলে তিনি জানান। এভাবে একটি দেশের স্বাধীন সংবাদমাধ্যম বিকশিত হতে পারে না বলে তিনি মন্তব্য করেন।

এনসিপিকে সমর্থন জানানোর আহ্বান জানিয়ে সারজিস আলম বলেন, বিএনপির বয়স প্রায় ৫০ বছর এবং জামায়াতের বয়স প্রায় ৮৫ বছর। তাদের রাজনৈতিক দল মাত্র এক বছর পার করেছে এবং সবেমাত্র শুরু করেছে। তিনি ভোটারদের আস্থা চেয়ে বলেন, জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত তাদের আস্থার আমানত রক্ষা করা হবে। অনুষ্ঠানে এনসিপির যুগ্মসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরীক্ষা দিতে যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পরে দুই শিক্ষার্থী, খোয়ালেন প্রবেশপত্র ও গয়না

ন্যূনতম লজ্জা থাকলে হাসিনা ভারতে আত্মহত্যা করতেন: জাতীয় নাগরিক পার্টির সংগঠক

আপডেট সময় : ০৬:০৪:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬