ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

ফরিদপুরে দাওয়াতুস সুন্নাহর ফ্রি মেডিকেল ক্যাম্প ও শিক্ষা উপকরণ বিতরণ

ফরিদপুরের নগরকান্দায় সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে সামাজিক সংগঠন ‘দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশ’। শনিবার উপজেলার গোপালকরদী ইউনিয়নের দারুল উলুম মাদানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। ক্যাম্পে আসা শতাধিক নারী, পুরুষ ও শিশুকে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

মেডিকেল ক্যাম্পে সেবা প্রদান করেন পিজি হাসপাতালের ডা. এম. শিহাব উদ্দিন, মিটফোর্ড মেডিকেল কলেজের ডা. শরীফ মো. আল আমিন রেজা এবং বারডেমের ডা. মেহেদী হাসান। চিকিৎসাসেবা কার্যক্রমের পাশাপাশি স্থানীয় মাদ্রাসার ৩৫ জন কোমলমতি শিক্ষার্থীর হাতে স্কুলব্যাগ ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। সংগঠনের পরিচালক জুবায়ের বিন আব্দুল কুদ্দুছ জানান, আর্তমানবতার সেবায় তাদের এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও দেশের বিভিন্ন অঞ্চলে অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে আধুনিক প্রশিক্ষণের তাগিদ গণমাধ্যম ব্যক্তিত্বদের

ফরিদপুরে দাওয়াতুস সুন্নাহর ফ্রি মেডিকেল ক্যাম্প ও শিক্ষা উপকরণ বিতরণ

আপডেট সময় : ১০:৪০:২০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬