কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার রায়টা পাথরঘাট এলাকায় পদ্মা নদীতে এক জেলে জালে ধরা পড়েছে এক মণ ওজনের একটি বিশাল কাতলা মাছ। শনিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। মাছটি প্রতি কেজি ১ হাজার ২০০ টাকা দরে মোট ৪৬ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে।
স্থানীয় জেলে মুরাদ তার সঙ্গীদের নিয়ে পদ্মা নদীতে বেড়জাল ফেলেন। কয়েক ঘণ্টা পর জালে বড় কিছু আটকা পড়ার আভাস পেয়ে তারা জাল তীরে তোলেন। জাল তোলার পর দেখা যায়, সেটি একটি বিশাল আকৃতির কাতলা মাছ। জেলেরা জানান, তাদের জালে এর আগে কখনো এত বড় কাতলা ধরা পড়েনি। পরে ভেড়ামারার বাসিন্দা রিপন আলী ও তার কয়েকজন বন্ধু মিলে মাছটি কিনে নেন এবং নিজেদের মধ্যে ভাগ করে নেন। স্থানীয়রা জানিয়েছেন, তাদের জীবদ্দশায় এত বড় কাতলা মাছ তারা আগে কখনো দেখেননি, এমনকি পদ্মা নদীর ওই অংশে এর আগে এত বড় কাতলা ধরা পড়ার ঘটনাও তাদের জানা নেই।
রিপোর্টারের নাম 
























