ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে ২৫ মিলিয়ন মার্কিন ডলার পাচারের অভিযোগে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনবিআর চেয়ারম্যান এবং বিএফআইইউ প্রধানসহ সরকারের আটজন উচ্চপদস্থ কর্মকর্তাকে এই নোটিশের অনুলিপি দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী এ এইচ এম রেজওয়ানুল সাঈদ রেজিস্টার্ড ডাকযোগে এই নোটিশটি পাঠান, যেখানে শওকত আলী চৌধুরীকে এস আলম ও নজরুল ইসলাম মজুমদারের সহযোগী হিসেবে উল্লেখ করা হয়েছে।
নোটিশে অভিযোগ করা হয়, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর পাচারকৃত সম্পদের তদন্ত চলাকালে যুক্তরাজ্যে শওকত আলী চৌধুরীর নামে ২৫ মিলিয়ন ডলারের সন্ধান পায় দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি। ব্রিটিশ কর্তৃপক্ষ এই অর্থ স্থানান্তরের বিষয়ে বিএফআইইউ-কে সতর্ক করলেও তারা সময়মতো কোনো আইনি পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করা হয়েছে। এর ফলে বিপুল পরিমাণ এই অর্থ দুবাইয়ে পাচার হয়ে যায়। নোটিশদাতা আগামী সাত দিনের মধ্যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন, অন্যথায় উচ্চ আদালতে রিট করার হুঁশিয়ারি দিয়েছেন।
রিপোর্টারের নাম 























