আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপে স্টেডিয়ামের ভেতরে দর্শকদের পানির বোতল নেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ফিফা। নিরাপত্তার খাতিরে পুনর্ব্যবহারযোগ্য বোতল, কাচের জার, কাপ এবং ক্যানসহ যেকোনো ধরনের পাত্র মাঠে নেওয়া নিষিদ্ধ করা হয়েছে। ফিফার সংশোধিত আচরণবিধি অনুযায়ী, খেলোয়াড় ও দর্শকদের আঘাতের ঝুঁকি কমাতেই এমন কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তে সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, বিশেষ করে গরম আবহাওয়ায় তৃষ্ণার্ত দর্শকদের ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে। তবে ফিফা জানিয়েছে, ভেন্যুর ভেতরে পানীয় জলের সহজলভ্যতা নিশ্চিত করতে আয়োজক শহরগুলোর সঙ্গে সমন্বয় করা হচ্ছে। এছাড়া স্টেডিয়ামের ভেতর বিক্রি হওয়া পানির বোতলের দাম সাধারণ বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 



















