ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

ফিফার অফিসিয়াল অ্যালবামে বাংলাদেশি ডিজে সানজয়ের গান

বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর অফিসিয়াল মিউজিক অ্যালবামে জায়গা করে নিয়েছেন বাংলাদেশি-আমেরিকান সংগীত প্রযোজক ও ডিজে সানজয়। বিশ্বখ্যাত সব সংগীত তারকাদের পাশাপাশি এই অ্যালবামে তার উপস্থিতি আন্তর্জাতিক সংগীত অঙ্গনে বেশ সাড়া ফেলেছে। নিজের দীর্ঘদিনের পরিশ্রম ও স্বপ্নের এই অর্জনের কথা তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন।

সানজয়ের প্রযোজিত ‘সির সির’ শিরোনামের গানটি এই অ্যালবামে অন্তর্ভুক্ত হয়েছে। এই ট্র্যাকে নোরা ফাতেহি ও ভেজড্রিমসহ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীরা অংশ নিয়েছেন। এই অ্যালবামে শাকিরা, দ্য রোলিং স্টোনস এবং ড্যাডি ইয়াঙ্কির মতো বিশ্বতারকাদের গানও রয়েছে। উল্লেখ্য, সানজয় লস অ্যাঞ্জেলেসভিত্তিক একজন ইডিএম প্রযোজক হিসেবে কাজ করেন এবং এর আগে বলিউডের একাধিক জনপ্রিয় সংগীত প্রজেক্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজায় হামাসের শাসন কাঠামো বিলুপ্তির সিদ্ধান্তকে স্বাগত জানাল জাতিসংঘ

ফিফার অফিসিয়াল অ্যালবামে বাংলাদেশি ডিজে সানজয়ের গান

আপডেট সময় : ০১:৩৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬