ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬

অশ্লীল ফোনালাপ ফাঁস: কিশোরগঞ্জের জেল সুপার বদলি

অশ্লীল ফোনালাপ ফাঁস ও অনিয়মের অভিযোগে কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার দিদারুল আলমকে বদলি (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে। বুধবার কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহার হোসেন স্বাক্ষরিত এক আদেশে তাকে রাজশাহীর কারা প্রশিক্ষণ কেন্দ্রে বদলি করা হয়।

কারা সূত্রে জানা গেছে, জেল সুপারের বিরুদ্ধে তার অধীনস্থ এক নারী কারারক্ষীর সঙ্গে আপত্তিকর ভাষায় ফোনালাপের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হলে প্রশাসনিকভাবে এই ব্যবস্থা নেওয়া হয়। বর্তমানে ওই কারাগারের জেল সুপারের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে আনোয়ারুল করিমকে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অশ্লীল ফোনালাপ ফাঁস: কিশোরগঞ্জের জেল সুপার বদলি

আপডেট সময় : ০১:৩৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬