মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০২:০৩ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

সেবার মানসিকতা ছাড়া চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, চিকিৎসকদের মধ্যে প্রকৃত সেবার মানসিকতা না থাকলে দেশের চিকিৎসা সেবার মান উন্নয়ন করা কোনোভাবেই সম্ভব নয়। শনিবার দুপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে চিকিৎসকদের উদ্দেশে তিনি এই মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসকদের প্রধান কাজ হচ্ছে রোগীদের সেবা দেওয়া। রাজনৈতিক আদর্শের সঙ্গে সম্পৃক্ততা থাকা স্বাভাবিক, তবে খেয়াল রাখতে হবে যেন রাজনৈতিক পরিচয় পেশাদারিত্বের ক্ষেত্রে কোনো অন্তরায় হয়ে না দাঁড়ায়। রোগীদের স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে রাখার জন্য তিনি আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন যে, বর্তমান নির্বাচিত সরকার স্বাস্থ্য খাতের আধুনিকায়ন এবং চিকিৎসকদের পেশাগত মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি চিকিৎসকদের দক্ষ ও মানবিক হওয়ার ওপর গুরুত্বারোপ করেন যাতে সাধারণ মানুষ নিজ দেশেই উন্নত মানের চিকিৎসা সেবা পায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আঞ্চলিক ঐক্য ও স্বনির্ভরতার ওপর গুরুত্বারোপ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

সেবার মানসিকতা ছাড়া চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় : ১২:১৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬