২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের শীর্ষ ও মধ্যম সারির নেতাদের একটি বড় অংশ এখনো দেশটিতে অবস্থান করছেন। তবে দীর্ঘ দুই বছর পর তারা এখন বাংলাদেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। দলটির নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের দাবি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে তারা যেকোনো পরিস্থিতির মোকাবিলা করতে মানসিকভাবে প্রস্তুত হচ্ছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যে বর্তমানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, প্রেসিডিয়াম সদস্য এবং সহযোগী সংগঠনের প্রায় দুই শতাধিক শীর্ষ নেতা অবস্থান করছেন। এছাড়া বিগত সরকারের আমলের পুলিশ ও সামরিক বাহিনীর সাবেক কিছু কর্মকর্তাও সেখানে রয়েছেন। ২০২৪ সালের আগস্টের পর থেকে বিভিন্ন সময়ে তারা ভারতে পাড়ি জমান। শুরুর দিকে এই সংখ্যা আরও বেশি থাকলেও পরবর্তীতে অনেকেই ইউরোপ বা আমেরিকার বিভিন্ন দেশে চলে গেছেন।
সম্প্রতি দিল্লিতে এক অনুষ্ঠানে শেখ হাসিনা আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। তার এই ঘোষণার পর ভারতে অবস্থানরত নেতাকর্মীদের মধ্যে নতুন করে তৎপরতা শুরু হয়েছে। যদিও আওয়ামী লীগের অনেক নেতার বিরুদ্ধে দেশে গুরুতর অপরাধের মামলা ও দণ্ড রয়েছে, তবুও তারা একে ‘কৌশলগত অবস্থান’ হিসেবে দেখছেন এবং দলীয় প্রধানের নির্দেশের অপেক্ষায় আছেন।
রিপোর্টারের নাম 






















