২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ আবদুল্লাহ আল রোমানের পরিবার এখনো বিগত আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীদের হুমকিতে এলাকাছাড়া হয়ে মানবেতর জীবনযাপন করছে। দুই বছর পেরিয়ে গেলেও এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শেষ না হওয়ায় এবং চার্জশিট দাখিল না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের স্বজনরা।
শহীদ রোমানের মা রোজিনা বেগম জানান, গত দুই বছর ধরে তারা এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। অভিযুক্তরা প্রকাশ্যে মামলার বাদীকে হত্যার হুমকি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তা দিচ্ছে। গত ২০২৪ সালের ৫ আগস্ট বিজয় মিছিলে গুলিতে দশম শ্রেণির ছাত্র রোমান শহীদ হয়েছিলেন। ওই ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৫ জনের বিরুদ্ধে মামলা করা হলেও তদন্তে স্থবিরতা দেখা দিয়েছে।
বর্তমানে নির্বাচিত সরকারের আমলেও বিগত স্বৈরাচারী শক্তির দোসরদের এমন হুমকিতে বিচার পাওয়া নিয়ে শঙ্কিত পরিবারটি। রোমানের বাবা আনোয়ার হোসেন তার ছেলের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুফল এবং হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
রিপোর্টারের নাম 






















