মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:৪০ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা: বন্যার অজুহাতে দাম বাড়ানোর হিড়িক

চট্টগ্রামের খুচরা বাজারে গত কয়েক সপ্তাহ ধরে নিত্যপণ্যের দাম লাগামহীনভাবে বাড়ছে। সাম্প্রতিক বন্যার অজুহাতে সবজি থেকে শুরু করে মাছ, মাংস ও ডিমের দাম এখন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। বাজারে বর্তমানে ৮০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না, যা নিয়ে সাধারণ ক্রেতাদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

শুক্রবার নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতি ডজন ডিম ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির দাম কেজিতে ২৫ টাকা বেড়ে ২১০ টাকায় দাঁড়িয়েছে, যা গত সপ্তাহেও ১৮৫ টাকা ছিল। কাঁচামরিচের দাম আকাশচুম্বী হয়ে কেজিপ্রতি ২৪০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ঝিঙা, ঢ্যাঁড়শ, কচুর লতি ও ধুন্দলসহ বেশিরভাগ সবজিই ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।

ব্যবসায়ীদের দাবি, বন্যার কারণে দেশের বিভিন্ন এলাকায় সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় সরবরাহ কমে গেছে। তবে ক্রেতাদের অভিযোগ, অসাধু সিন্ডিকেট বন্যার অজুহাতে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছে। সামুদ্রিক মাছের সরবরাহ বাড়লেও বাজারে তার কোনো ইতিবাচক প্রভাব নেই; বরং রুই, কাতলা ও তেলাপিয়া মাছের দাম কেজিতে ৫০ থেকে ১০০ টাকা বেড়েছে। সাধারণ মানুষ বর্তমান পরিস্থিতিতে বাজারে সরকারি তদারকি ও কঠোর বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক দশকে পুসাব: বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অধিকার আদায়ের কেন্দ্রীয় প্ল্যাটফর্ম

চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা: বন্যার অজুহাতে দাম বাড়ানোর হিড়িক

আপডেট সময় : ১১:১৬:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬