বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা ডেভেলপারদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন কোডিং টুল ‘মিউজ কোড’ উন্মুক্ত করেছে। প্রতিষ্ঠানটির সর্বাধুনিক এআই মডেল ‘মিউজ স্পার্ক ১.২’ দ্বারা পরিচালিত এই টুলটি সফটওয়্যার তৈরি, কোড লিখন এবং ত্রুটি শনাক্তকরণে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে।
মেটা জানিয়েছে, জটিল ও দীর্ঘমেয়াদী কোডিং প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন করার জন্য মিউজ কোডকে বিশেষভাবে তৈরি করা হয়েছে। এটি একাধিক সাব-এজেন্ট ব্যবহার করে অত্যন্ত কঠিন কাজগুলোও সহজ করে দেয়। বর্তমানে বিটা সংস্করণে থাকা এই টুলটি ব্যবহারকারীর কাজের রেকর্ড সংরক্ষণ করতে সক্ষম, ফলে কোনো যান্ত্রিক ত্রুটিতে কাজ বন্ধ হলেও পুনরায় সেখান থেকেই শুরু করা যাবে।
ডেভেলপাররা ‘পে-অ্যাজ-ইউ-গো’ পদ্ধতিতে এই সেবাটি ব্যবহারের সুযোগ পাবেন। প্রতি ১০ লাখ ইনপুট টোকেনের জন্য ১.২৫ ডলার এবং আউটপুট টোকেনের জন্য ৪.২৫ ডলার খরচ পড়বে। এই নতুন টুলের মাধ্যমে মেটা এখন ওপেনএআই এবং অ্যানথ্রপিকের মতো প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামল।
রিপোর্টারের নাম 

























