ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

বিদ্যুতের দাম পুনর্বিবেচনার আবেদন পিডিবির

বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা আসার একদিন পরই লাইফলাইন এবং প্রথম ধাপের আবাসিক গ্রাহকদের জন্য পুরোনো দাম বহালের আবেদন করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে এই রিভিউ আবেদন জমা দেওয়া হয়।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানিয়েছেন, বিষয়টি গ্রাহকবান্ধব হওয়ায় এটি পর্যালোচনার জন্য কোনো গণশুনানির প্রয়োজন হবে না। বিতরণকারী কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য, গত বুধবার নতুন মূল্যহার অনুযায়ী লাইফলাইন ও ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারী আবাসিক গ্রাহকদের বিদ্যুতের দাম বাড়ানো হয়েছিল, যা ১ জুন থেকে কার্যকর করার কথা ছিল। পিডিবির এই আবেদনের ফলে নিম্ন আয়ের গ্রাহকদের জন্য দাম কিছুটা কমার সম্ভাবনা তৈরি হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালি খুললেও কাটছে না তেলের সংকট: উধাও ১১৫ কোটি ব্যারেল সরবরাহ

বিদ্যুতের দাম পুনর্বিবেচনার আবেদন পিডিবির

আপডেট সময় : ০১:৩৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬