ইসরায়েলি সেনাবাহিনীতে যোগদানে অস্বীকৃতি জানানো কট্টরপন্থি ইহুদি শিক্ষার্থীদের গ্রেফতারের নির্দেশের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ ও হামলার ঘটনা ঘটেছে। এক সুপ্রিম কোর্টের বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
পশ্চিম তীরের অ্যালন শভু এলাকায় অবস্থিত ওই বিচারপতির বাড়িতে গত বুধবার রাতে একদল কট্টরপন্থি ইহুদি বিক্ষোভকারী চড়াও হন। এ সময় তারা বিচারপতির বাড়ি ভাঙচুরসহ ব্যাপক ক্ষয়ক্ষতি করেন। ঘটনার পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, এই দাঙ্গাকারীদের বিরুদ্ধে পুলিশকে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। মূলত সেনাবাহিনীতে অর্থোডক্স ইহুদিদের বাধ্যতামূলক সেবার নিয়ম চালুর সরকারি উদ্যোগের জের ধরেই এই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
রিপোর্টারের নাম 



















