ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালে মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে। মৃত শিশুটির বয়স ৮ মাস এবং সে গাজীপুরের শ্রীপুর থেকে চিকিৎসা নিতে এসেছিল। হামের পাশাপাশি শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে মোট ৯৩ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। আক্রান্তদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।
রিপোর্টারের নাম 
























