মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

আন্তর্জাতিক রোটারির ‘এভিনিউ অব সার্ভিস’ পদক পেলেন অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার

ক্যানসার প্রতিরোধ ও চিকিৎসায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৫-২০২৬ বর্ষের জন্য মর্যাদাপূর্ণ ‘এভিনিউ অব সার্ভিস’ পদকে ভূষিত হয়েছেন দেশের বিশিষ্ট ক্যানসার রোগতত্ত্ব বিশেষজ্ঞ অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। আন্তর্জাতিক রোটারি আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই বিশেষ সম্মানে ভূষিত করা হয়।

রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে অনুষ্ঠিত রোটারি জেলা ৬৪ ও ৬৫-এর যৌথ মেম্বারশিপ সেমিনারে ডা. রাসকিনের হাতে এই পদক তুলে দেন রোটারি ইন্টারন্যাশনালের কান্ট্রি কো-অর্ডিনেটর ইশতিয়াক আবিদুজ্জামান। এ বছর সারা দেশ থেকে মোট ১০ জন বিশিষ্ট ব্যক্তিকে এই সম্মাননা প্রদান করা হয়েছে।

অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন দীর্ঘ তিন দশক জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউটে দায়িত্ব পালন শেষে বর্তমানে গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যানসার হাসপাতালের প্রকল্প সমন্বয়কারী হিসেবে কাজ করছেন। এছাড়া তিনি বাংলাদেশ ক্যানসার ফাউন্ডেশনের সভাপতি এবং স্তন ক্যানসার সচেতনতা ফোরামের প্রধান সমন্বয়কারী হিসেবে তৃণমূল পর্যায়ে ক্যানসার সচেতনতায় নিরলস ভূমিকা রাখছেন।

পদক প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় ডা. রাসকিন বলেন, এই স্বীকৃতি মানবতার সেবায় কাজ করার অনুপ্রেরণা যোগাবে। বিশেষ করে দেশের সুবিধাবঞ্চিত ক্যানসার রোগীদের জন্য আধুনিক চিকিৎসা ব্যবস্থা সহজলভ্য করতে তিনি তার প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলে জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লব একে অপরের পরিপূরক: সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

আন্তর্জাতিক রোটারির ‘এভিনিউ অব সার্ভিস’ পদক পেলেন অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার

আপডেট সময় : ০৮:২০:৩৫ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬