ঢাকা ১০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

পাবনায় পৃথক ঘটনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার

পাবনার সদর ও ভাঙ্গুড়া উপজেলা থেকে এক কিশোরী ও এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে সদর উপজেলার পদ্মা নদীর তীর থেকে হাতবাঁধা ও বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাতপরিচয় এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা, অন্য কোথাও হত্যার পর মরদেহটি এখানে ফেলে রাখা হয়েছে। পুলিশ মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।

অন্যদিকে, ভাঙ্গুড়ায় নিখোঁজের তিন দিন পর বাড়ির পাশের ডোবা থেকে তিন বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটি গত ৩১ মে থেকে নিখোঁজ ছিল। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল। পুলিশ দুটি ঘটনারই তদন্ত শুরু করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘জাতীয় পাহাড়ি কৃষি মিশন’ গঠন ও টেকসই সবুজ অর্থনীতির নতুন স্বপ্ন

পাবনায় পৃথক ঘটনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৪:৩৫:১২ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬