রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার চাঞ্চল্যকর মামলায় বিচারিক কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। মামলার চার্জশিটভুক্ত ১৮ সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে ভিকটিমের বাবা ও মা সহ মোট ১৬ জনের জবানবন্দি রেকর্ড করা হয়।
সাক্ষীদের জবানবন্দি শেষে রাষ্ট্র নিযুক্ত আসামিপক্ষের আইনজীবী তাদের জেরা সম্পন্ন করেন। সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ায় আগামী বুধবার আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য করেছেন আদালত। মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ মামলার রায় ঘিরে জনমনে ব্যাপক আগ্রহ রয়েছে।
রিপোর্টারের নাম 

























