ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে প্রত্যর্পণে আরব আমিরাতের নীতিগত সম্মতি

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে বাংলাদেশের কাছে হস্তান্তর করার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকার। দুর্নীতি, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ, পাসপোর্ট জালিয়াতি ও মানবতাবিরোধী অপরাধসহ একাধিক মামলায় অভিযুক্ত বেনজীর আহমেদ দেড় মাসেরও বেশি সময় ধরে সংযুক্ত আরব আমিরাতের কারাগারে বন্দি রয়েছেন। তার বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি করেছিল।

দুদকের মুখপাত্র ও উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলাগুলোর প্রাথমিক নথিপত্র পর্যালোচনার পর দুবাই পুলিশ প্রত্যর্পণের জন্য প্রয়োজনীয় আইনি ও কারিগরি বিষয় সম্পর্কিত কিছু তথ্য-উপাত্ত চেয়েছে। দুদকের তদন্তকারী কর্মকর্তারা এসব তথ্য-উপাত্ত প্রস্তুতের কাজ করছেন।

আইনজীবীদের মতে, বেনজীর আহমেদকে দেশে ফেরানোর বিষয়টি মূলত অপরাধের স্বপক্ষে উপযুক্ত তথ্য-প্রমাণ সংগ্রহ, দুই দেশের আইনের সামঞ্জস্যতা, আদালতে তথ্য উপস্থাপন এবং কূটনৈতিক তৎপরতার উপর নির্ভর করবে। এই চারটি বিষয় বিবেচনায় নিয়ে সংযুক্ত আরব আমিরাতের আদালত পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে বলে জানিয়েছেন সেখানে কর্মরত সুপ্রিম কোর্টের আইনজীবী ওলোরা আফরিন।

সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানিয়েছেন, বাংলাদেশ সরকার মনে করে বেনজীর আহমেদকে দেশে ফেরত আনা কঠিন হবে না। চুক্তি থাকুক বা না থাকুক, ইউএন চার্টার অনুসারে বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাত উভয়েই কিছু বিষয়ে স্বাক্ষরকারী দেশ। সে অনুযায়ী আগেও আসামি এসেছে এবং আমরাও পাঠিয়েছি। তাই ফেরত পাঠানোর প্রক্রিয়া জটিল হবে বলে তিনি মনে করেন না।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন যে, সাবেক আইজিপিকে দেশে ফেরাতে আরও কয়েক মাস সময় লাগতে পারে। উল্লেখ্য, ইন্টারপোল রেড নোটিশের পরিপ্রেক্ষিতে বিদেশে পলাতক আরও বেশ কিছু অপরাধীকে দেশে ফিরিয়ে আনার নজির বাংলাদেশে রয়েছে। সংযুক্ত আরব আমিরাত থেকেও অপরাধী ফেরত আনার নজিরও বিদ্যমান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সিকিউরিটি কো-অপারেশন অ্যাগ্রিমেন্ট এবং অ্যাগ্রিমেন্ট অন দ্য ট্রান্সফার অব সেনটেন্সড পারসনস নামে দুটি চুক্তি রয়েছে, যা এই প্রক্রিয়াকে সহজতর করতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টেকনাফে রোহিঙ্গা বোঝাই নৌকাডুবি: সাতজন নিখোঁজ, ১৮ জনকে জীবিত উদ্ধার

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে প্রত্যর্পণে আরব আমিরাতের নীতিগত সম্মতি

আপডেট সময় : ০৬:৪৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬