ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা খরচ সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোকে বিশেষ ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী। তিনি জানিয়েছেন, রোগীদের বিভিন্ন পরীক্ষার খরচে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার পাশাপাশি চিকিৎসকের ফি মওকুফের বিষয়েও আলোচনা চলছে।
সচিবালয়ে আয়োজিত এক সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, জটিল রোগীদের ক্ষেত্রে চিকিৎসার ধরন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদফতরের সক্ষমতা বাড়ানো এবং নিয়মিত ডেথ রিভিউ কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতে সরকার মাঠ পর্যায়ে নিয়মিত তদারকি করছে বলেও তিনি উল্লেখ করেন।
রিপোর্টারের নাম 




















