ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

কলকাতার রেড রোডে ঐতিহাসিক ঈদের জামাত এবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে

কলকাতার ঐতিহ্যবাহী রেড রোডে দীর্ঘকাল ধরে অনুষ্ঠিত হয়ে আসা ঈদুল আজহার জামাত এবার আর সেখানে অনুষ্ঠিত হবে না। শতবর্ষী এই ধর্মীয় ঐতিহ্যটি সরিয়ে নেওয়া হয়েছে নিকটবর্তী ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে এই খবর জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিরাপত্তা ও প্রশাসনিক কারণ দেখিয়ে রেড রোড থেকে ঈদের জামাত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে, এবার রেড রোডের পরিবর্তে মাত্র কয়েকশ মিটার দূরে অবস্থিত ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ঈদের নামাজের আয়োজন করা হচ্ছে। রেড রোড কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়ক, যার এক পাশে সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দপ্তরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক স্থাপনা এবং অন্য পাশে বিধানসভা, কলকাতা হাইকোর্ট ও রাজভবনের মতো গুরুত্বপূর্ণ দপ্তর সংযুক্ত। এতদিন এই সড়কেই ঈদের দিন হাজার হাজার মুসল্লির সমাগমে বৃহৎ জামাত অনুষ্ঠিত হতো।

তথ্য অনুযায়ী, ১৯১৯ সাল থেকে রেড রোডে ঈদের নামাজের ঐতিহ্য চলে আসছিল। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চল ছাড়াও ভারতের বিভিন্ন প্রান্ত এবং বিদেশি পর্যটকরাও এই জামাতে অংশ নিতেন। বিশেষ করে বাংলাদেশি পর্যটকদের অংশগ্রহণও প্রতিবছর উল্লেখযোগ্য ছিল। তবে, গত বছর থেকেই প্রশাসনিকভাবে এই জামাত স্থানান্তরের বিষয়ে আলোচনা শুরু হয়। সেনা নিয়ন্ত্রিত এলাকা ও নিরাপত্তাজনিত কারণকে সামনে রেখে বিকল্প স্থান নির্ধারণের ইঙ্গিত দেওয়া হয়েছিল তখনই। এবারের ঈদে সেই সিদ্ধান্তই কার্যকর করা হলো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

কলকাতার রেড রোডে ঐতিহাসিক ঈদের জামাত এবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে

আপডেট সময় : ১০:০৪:১৭ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬