তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মুসলিম বিশ্বকে শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘জালিম’ বলে তীব্র ভাষায় সমালোচনা করেছেন। তুরস্কের আনাদোলু এজেন্সি এই খবর জানিয়েছে।
কামলিকা মসজিদে ঈদের নামাজ আদায়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোয়ান বলেন, আমি বিশ্বাস করি নেতানিয়াহু নামে পরিচিত এই জালিম বিশ্ব মুসলিমের কাছ থেকে প্রয়োজনীয় শিক্ষা লাভ করবে।
এর আগে, তুরস্ক-ইরান দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেন এরদোয়ান। ফোনালাপে তিনি জোর দিয়ে বলেন যে, গাজায় যুদ্ধবিরতির আলোচনা একটি ইতিবাচক ফলাফলে পৌঁছানোর জন্য তুরস্ক সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।
রিপোর্টারের নাম 






















