ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে পবিত্র ঈদুল আজহা উদযাপন, গাজায় ম্লান উৎসব

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ধর্মীয় উৎসাহ-উদ্দীপনা ও চলমান সংঘাতের উত্তাপকে পাশে রেখে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ এই ধর্মীয় উৎসব উপলক্ষে মক্কা-মদিনাসহ উপসাগরীয় দেশগুলোতে লাখো মুসল্লির সমাগম ঘটেছে। শুধু মধ্যপ্রাচ্য নয়, এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশেও এই দিন পবিত্র ঈদুল আজহা পালিত হচ্ছে।

মক্কার কাবা শরিফ ও মদিনার মসজিদে নববিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর মসজিদে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সাধারণ মানুষের সঙ্গে এসব দেশের শীর্ষ মুসলিম নেতারাও ঈদ উদযাপন করছেন। ঈদ উপলক্ষে বিভিন্ন দেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগির পাশাপাশি কোরবানির পশু জবাই ও দরিদ্রদের মাঝে মাংস বিতরণের মধ্য দিয়ে মুসলমানরা ত্যাগের এই মহিমান্বিত উৎসব পালন করছেন।

তবে যুদ্ধ ও মানবিক সংকটে বিপর্যস্ত গাজায় এবারের ঈদের আনন্দ অনেকটাই ম্লান। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চলমান সংঘাতের কারণে গাজাবাসীর অনেকে কোরবানি ও হজ পালনের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। ঈদুল আজহা মুসলিমদের জন্য শুধু ধর্মীয় উৎসব নয়, বরং ত্যাগ, সহমর্মিতা ও মানবতার এক অনন্য বার্তা বহন করে।

সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপনের একদিন পর বাংলাদেশে এই উৎসব পালিত হয়। তবে দেশের কোনো কোনো অঞ্চলে মধ্যপ্রাচ্যের সঙ্গে সঙ্গতি রেখে আজই ঈদুল আজহা অনুষ্ঠিত হচ্ছে। ভারত এবং পাকিস্তানেও আগামীকাল পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে পবিত্র ঈদুল আজহা উদযাপন, গাজায় ম্লান উৎসব

আপডেট সময় : ০৩:৩৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬