ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

গাজায় ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে রাশিয়ার বক্তব্য

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:০৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

গাজা যুদ্ধ নিরসনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনাকে সমর্থন জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ তথ্য নিশ্চিত করেছেন।

ল্যাভরভ বলেছেন, এই মুহূর্তে গাজায় রক্তপাত বন্ধ করার জন্য ট্রাম্পের পরিকল্পনাটি ‘সেরা’ হলেও এটিকে ‘আদর্শ’ বলা যায় না। তিনি জানান, গাজায় যুদ্ধবিরতি এবং দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য ইসরায়েল, হামাস এবং মধ্যস্থতাকারী তিন দেশ—যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার—যদি রাশিয়ার কাছে কোনো সহযোগিতা চায়, তবে মস্কো তা দিতে প্রস্তুত।

গতকাল মার্কিন সাময়িকী ফরেন অ্যাফেয়ার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ল্যাভরভ গাজার সাম্প্রতিক পরিস্থিতি এবং ট্রাম্পের নতুন যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে এক প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, “আমরা বাস্তববাদী। সেই সঙ্গে আমরা অনুভব করতে পারছি যে গাজায় রক্তপাত বন্ধের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনাটি সেরা। আলোচনার টেবিলে এই মুহূর্তে এটির আর কোনো বিকল্প নেই।”

ল্যাভরভ আরও বলেন, “এটি সেরা হলেও আদর্শ প্রস্তাব নয়। কারণ এই যুদ্ধের একদম মূল বিষয় হলো ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি। ট্রাম্পের প্রস্তাবে এই বিষয়টিকে তুলনামূলকভাবে কম গুরুত্ব দেওয়া হয়েছে, শুধু গাজার ওপর ফোকাস করা হয়েছে। তবে এই মুহূর্তে সবচেয়ে জরুরি হলো গাজায় রক্তপাত থামানো। এ কারণেই ট্রাম্পের প্রস্তাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আশাব্যাঞ্জক।”

এর আগে, গত ২৯ সেপ্টেম্বর সোমবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন একটি পরিকল্পনার ঘোষণা দেন। প্রস্তাবিত সেই যুদ্ধবিরতি পরিকল্পনার প্রথম পর্যায় বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে এরই মধ্যে ইসরায়েল ও হামাস চুক্তিতে সই করেছে। বুধবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ ট্রাম্প এই ঘোষণা দেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জগন্নাথের বেদখল হল উদ্ধারে সব ধরনের আইনি সহায়তার আশ্বাস এমপি হামিদের

গাজায় ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে রাশিয়ার বক্তব্য

আপডেট সময় : ১২:০৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫