পারস্য উপসাগরে মার্কিন সামরিক উপস্থিতি আঞ্চলিক দেশগুলোর স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি সামরিক কমান্ডারদের প্রতি আহ্বান জানিয়েছেন, নিরাপত্তার জন্য আমেরিকার ওপর নির্ভর করা একটি অবাস্তব ও নিষ্ফল ধারণা, যা অঞ্চলের দেশগুলো এখন উপলব্ধি করতে পারছে।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান আরও বলেন, শত্রুপক্ষ যেহেতু নতুন প্রযুক্তি ও সরঞ্জাম অর্জন করেছে, তাই ইরানের প্রতিরক্ষা কাঠামোকে আধুনিক ও যুগোপযোগী করা অত্যন্ত জরুরি। তিনি সামরিক বাহিনীকে বিশ্ববিদ্যালয়, গবেষণা কেন্দ্র এবং জ্ঞানভিত্তিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ব্যাপক সহযোগিতার মাধ্যমে প্রযুক্তির উৎকর্ষ সাধন এবং প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির দিকে মনোনিবেশ করতে নির্দেশ দেন। এ সময় তিনি ইরানের সশস্ত্র বাহিনীর পেশাদার দায়িত্ব পালন এবং রাজনৈতিক ও দলীয় বিষয় থেকে দূরে থাকার জন্য প্রশংসা করেন, যা জাতীয় স্বার্থের জন্য একটি মূল্যবান সম্পদ হিসেবে বিবেচিত।
রিপোর্টারের নাম 






















