ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

হাসপাতাল থেকে ফিরেই দুর্নীতির শুনানি এড়ালেন নেতানিয়াহু, জনমনে স্বাস্থ্য নিয়ে জল্পনা

জেরুজালেমের হাদাসাহ এইন কেরেম হাসপাতালে চিকিৎসা শেষে সোমবার রাতে বাড়ি ফিরেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার কার্যালয় জানিয়েছে, তিনি দাঁতের চিকিৎসার জন্য হাসপাতালে গিয়েছিলেন। তবে, প্রধানমন্ত্রীর অসুস্থতা এবং দুর্নীতির মামলার শুনানি এড়ানোর ঘটনা দেশটির জনগণের মধ্যে নতুন করে জল্পনা তৈরি করেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় আরও জানিয়েছে, ‘কূটনৈতিক ব্যস্ততার’ কারণে নেতানিয়াহু মঙ্গলবার নিজের দুর্নীতির মামলার শুনানি থেকে কিছুটা আগেই বিদায় নেবেন। এর আগেও সোমবারের শুনানিতে তিনি ‘কূটনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত’ কারণ দেখিয়ে নির্ধারিত সময়ের আগেই এজলাস ত্যাগ করেছিলেন।

নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলার সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া দীর্ঘদিন ধরে নানা কারণে বিলম্বিত হচ্ছে। প্রধানমন্ত্রী নিজেই প্রায়শই এই মামলার শুনানি বাতিল বা সংক্ষিপ্ত করার জন্য আদালতের কাছে অনুরোধ জানিয়ে আসছেন। সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে জনগণের মধ্যে ব্যাপক গুঞ্জন ও জল্পনা-কল্পনা তৈরি হয়েছে, বিশেষ করে তার শারীরিক অসুস্থতার তথ্য গোপন করার কারণে তিনি তীব্র সমালোচনার মুখে পড়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

হাসপাতাল থেকে ফিরেই দুর্নীতির শুনানি এড়ালেন নেতানিয়াহু, জনমনে স্বাস্থ্য নিয়ে জল্পনা

আপডেট সময় : ০৬:৪১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬