ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ঈদযাত্রার সময় রড ও যাত্রী বোঝাই একটি ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতরা সবাই ট্রাকে করে উত্তরবঙ্গের দিকে ঈদ করতে যাচ্ছিলেন।
ঘটনাটি ঘটে সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায়। যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার ফুয়াদ রুহানি এই তথ্য নিশ্চিত করেছেন। এলেঙ্গা ফায়ার স্টেশনের ইনচার্জ আতাউর রহমান জানান, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এর ফলে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রিপোর্টারের নাম 























