রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ইংরেজি দৈনিক ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক রাশিদুল হাসান। রবিবার (২৪ মে) দুপুরে কর্মস্থলে যাওয়ার পথে হাতিরঝিলে তিনি দুর্ঘটনার শিকার হন। এই ঘটনার পর তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।
সহকর্মীর দুর্ঘটনার বিষয়ে রাফিউজ্জামান রাফি ফেসবুকে দেওয়া পোস্টে জানান, অফিসে যাওয়ার পথে হাতিরঝিলের দিকে যাওয়ার সময় একটি স্পিড ব্রেকারে পড়ে যান তিনি। স্পিড ব্রেকারটিতে সাদা প্রলেপ (মার্কিং) দেওয়া ছিল না। এতে দূর থেকে স্পিড ব্রেকার থাকার বিষয়টি বোঝা যাচ্ছিলো না।
রাফি জানান, ওই স্পিড ব্রেকারে পড়ে গিয়ে রাশেদুল হাসান মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছেন। মাথার খুলি ফেটে গেছে, ইন্টারনাল হেমোরেজ আছে। পরে তাকে উদ্ধার করে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে অবস্থা ক্রিটিক্যাল হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়। তিনি সেখানে এখন ভর্তি আছেন।
সহকর্মীরা রাশিদুল হাসানের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
রিপোর্টারের নাম 























