দুবাইয়ে বসবাসরত ভারতীয় ধনাঢ্য ব্যক্তিদের জীবনযাত্রা নিয়ে নির্মিত একটি ওয়েব সিরিজ বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সিরিজটিতে দেখানো হয়েছে, কীভাবে দুবাইয়ের অভিজাত সমাজে অর্থের ছড়াছড়ি ও বিলাসী জীবন কাটানো হয়। বিশেষ করে ব্যবসায়ী সতীশ সানপাল ও তার স্ত্রী তাবিন্দা সানপালের জীবনযাপন দর্শকদের দৃষ্টি কেড়েছে।
সতীশ সানপাল গর্ব করে জানান, তাদের বিবাহবার্ষিকীতে স্ত্রীকে স্বর্ণ দিয়ে ওজন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। তাবিন্দা জানান, প্রতি বছর উৎসবে তার স্বামী তাকে বিপুল পরিমাণ স্বর্ণ উপহার দেন, যার পরিমাণ বর্তমানে ৪০ কেজি ছাড়িয়েছে। তাদের একমাত্র কন্যাসন্তান বেলাকেও দুবাইয়ের সবচেয়ে ধনী শিশু হিসেবে তুলে ধরা হয়েছে, যার জন্মের আগেই তার জন্য স্বর্ণের তৈরি বাসনকোসন কেনা হয়েছিল। এই অতি-বিলাসী জীবনযাত্রা নিয়ে যেমন প্রশংসা রয়েছে, তেমনি সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা ও বিতর্ক।
রিপোর্টারের নাম 

























