ঢাকা ১২:২২ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

পাকিস্তানের বেলুচিস্তানে ট্রেনের ওপর আত্মঘাতী হামলা: নিহত ২৪

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে সেনাসদস্যসহ অন্তত ২৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। কোয়েটা শহরের চমন ফটক এলাকায় রেললাইনের পাশে বিস্ফোরণটি ঘটানো হয়। বিস্ফোরণের সময় ট্রেনটিতে সামরিক বাহিনীর সদস্যরা ভ্রমণ করছিলেন বলে জানা গেছে।

বিস্ফোরণের তীব্রতায় ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে যায় এবং সেগুলোতে আগুন ধরে যায়। আশপাশের বেশ কিছু যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে। নিষিদ্ধ ঘোষিত বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এ হামলার দায় স্বীকার করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাস দমনে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। বর্তমানে উদ্ধার তৎপরতা শেষ হয়েছে এবং আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে ছয় মাসে বিশ হাজার শ্রমিক ছাঁটাই তৈরি পোশাক খাতে বড় সংকট

পাকিস্তানের বেলুচিস্তানে ট্রেনের ওপর আত্মঘাতী হামলা: নিহত ২৪

আপডেট সময় : ০৪:২১:১৮ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬