ঢাকা ১২:২৪ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

বর্ণবাদী মন্তব্যকে ‘বোকা মানুষের কাজ’ বলে উড়িয়ে দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয় ও ভারতীয়-আমেরিকানদের নিয়ে চলা বর্ণবাদী বিতর্ককে গুরুত্বহীন বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তার মতে, এ ধরনের বিদ্বেষপূর্ণ মন্তব্য কেবল বিশ্বের সব দেশের ‘বোকা মানুষের’ পক্ষেই সম্ভব। চার দিনের ভারত সফরের শুরুতে নয়াদিল্লিতে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে রুবিও বলেন, তিনি বিষয়টি গুরুত্বের সাথে দেখছেন। তবে তার ভাষ্যমতে, বিশ্বের প্রতিটি দেশেই এমন কিছু মানুষ থাকে যারা বাজে মন্তব্য করে থাকে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র অভিবাসীদের জন্য সবসময়ই একটি উন্মুক্ত দেশ এবং বিভিন্ন দেশ থেকে আসা মানুষেরাই দেশটির সমৃদ্ধিতে বড় ভূমিকা রাখছেন। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত নিয়ে করা একটি বিতর্কিত মন্তব্যের রেশ ধরেই এই আলোচনার সূত্রপাত হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে ছয় মাসে বিশ হাজার শ্রমিক ছাঁটাই তৈরি পোশাক খাতে বড় সংকট

বর্ণবাদী মন্তব্যকে ‘বোকা মানুষের কাজ’ বলে উড়িয়ে দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৪:২০:০৭ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬